৩০০ বছর ধরে পূজিত হয়ে আসছেন চৌধুরী পরিবারের মা দূর্গা
দি নিউজ লায়ন ; আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই পুজো প্রবর্তন করেন বাংলাদেশের ময়মনসিংহ জেলায় কিশোরী মোহন চৌধুরী। এরপরে ওই পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন। জেলা এবং জেলার বাইরে বিভিন্ন শরিকেরা বসবাস করেন। তাই বর্তমান আট শরিক নিজেদের মধ্যেই প্রতি বছর পুজোর দায়িত্ব নেন একক পরিবার হিসেবে।
অর্থাৎ এ বছরে কৃষ্ণনগরে বসবাসকারী সপ্তর্ষি চৌধুরীর পরিবার মায়ের পুজোর দায়িত্বে, ঠিক আট বছর বাদ অর্থাৎ আবার ২০২৮ সালে তার বাড়িতে পুজিত হবেন মা। মাঝখানে অন্যান্য বছরগুলিতে বিভিন্ন শরিকের বাড়িতে পুজো উপলক্ষে অন্য শরিকদের যাওয়া-আসা যোগাযোগ বজায় আছে নিজেদের মধ্যে। এই ঠাকুরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে লক্ষীর পাশে গণেশ সরস্বতীর পাশে কার্তিক নয়, বরং উল্টো ভাবে লক্ষীর পাশে কার্তিক এবং স্বরস্বতীর পাশে গণেশ অবস্থান করেন।
পরিবারের পক্ষ থেকে জানা যায় বাংলাদেশে প্রথম পূজিত হওয়ার সময় ঠাকুরদালানে মৃৎশিল্পী রামপাল ঠাকুর বানাতেন বেশ কিছুদিন সময়ধরে। সেই সময়ের মধ্যেই একদিন মধ্যে দুটি ছেলেকে খেলা করতে দেখেন ঠাকুরদালানে। পরের দিন সকালে এসে দেখেন এই উল্টো অবস্থান অন্যদিকে ছেলেদুটোকে আর কোনদিন দেখতে পাননি! সেই থেকে লোকাচার চলে আসছে এই ভাবেই।

Post a Comment